সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ৬ রোহিঙ্গা আটক

ঈদগাঁওতে ৬ রোহিঙ্গা আটক

প্রতিকী ফটো

কামাল শিশির; রামু :

কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি হানিফ পরিবহণে তল্লাশী চালিয়ে ৬ রোহিঙ্গাকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটকদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

সোমবার (১৬ মে)  রাত ৮ টার সময় এ অভিযান চালানো হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার।

ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার জানান, কক্সবাজার শহর থেকে যাত্রীবাহি এসি হানিফ পরিবহণ ( নং- ঢাকা মেট্রো-ব-৮৫৫৮) বাস যোগে ঢাকায় যাচ্ছিল রোহিঙ্গারা । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮ টার সময় সার্জেন্ট রাজ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশ ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসটি তল্লাশী চালায়। এসময় আটক করা হয় ৬ জন রোহিঙ্গাকে। তারা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বেরিয়ে এসে ঢাকায় যাচ্ছিল।

ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার আরো জানান, আটকদের ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসটি ছেড়ে দেয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.