
কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুতে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৪ টায় উপজেলার বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশফুট সিংহশয্যা গৌতম বুদ্ধ মুর্তি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)’র সদস্য সুপ্ত ভূষন বড়ুয়া।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ও রামু প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি নীতিশ বড়ুয়াকে সংবর্ধিত করা হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ যুব পরিষদ ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৌদ্ধ বিহার ভিত্তিক প্রাক: প্রাথমিক শিক্ষা প্রকল্পের কক্সবাজার জেলার ফিল্ড সুপারভাইজার তপন সমদ্ধার বাপ্পী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.