
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৪ মে) রাত অনুমান ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন রামু-মরিচা রোডে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামানে চেকপোস্ট পরিচালনা করে চট্টমেট্রো-ন ১১-৯২৯৮ নাম্বারের ১ টি পিকা-আপসহ ড্রাইভারকে আটক করে, আটককৃত ড্রাইভার চট্টগ্রাম লোহাগাড়া কাউয়ারখিল গুইয়াপাড়া এলাকার আবদুস সালামের পুত্র জহির (৩০), ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্বীকার করে পিকাআপের তেলের ট্যাংকিতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। পরে স্থানীয় ওয়ার্কসপের মেকানিক এর সহায়তায় তেলের ট্যাংকি খুলে এবং গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ৬০ টি সরিষার তেলের বোতলে রক্ষিত ৩৯ হাজার পিছ ইয়াব উদ্ধার করে।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবির অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ইয়াবা ও পিকাআপসহ মাদক ব্যবসায়ী জহিরকে গ্রেফতার করি। এ ঘটনার সাথে জড়িত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.