সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা : ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা : ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল

http://coxview.com/wp-content/uploads/2022/06/Mohibullah-Kamal-13-6-22.jpg

কামাল শিশির; রামু :
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে উখিয়া থানা-পুলিশ অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন।

কক্সবাজারের উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগপত্রে ২৯ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে ১৫ জন বর্তমানে কারাগারে অন্তরীণ রয়েছেন। অপর ১৪ জন পলাতক।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিনি। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পান উখিয়া থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন। তদন্ত শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.