সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইসলামাবাদ ৩নং ওয়ার্ড আ,লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

ইসলামাবাদ ৩নং ওয়ার্ড আ,লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

http://coxview.com/wp-content/uploads/2022/07/A-Leeg-council-Sagar-18-7-22.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ৩নং ওয়ার্ড আ,লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১৮ই জুলাই দুপুর দুইটা থেকে স্থানীয় চরপাড়া ইয়াকুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ড আ,লীগ সভাপতি দীলিপ কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ আহমদের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ,লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাড: তাপস রক্ষিত, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, ঈদগাঁও উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, মহিদ উল্লাহ মহিদ, ইমরুল হাসান রাশেদ।

এতে অংশ নেন, উপজেলা আ,লীগ সদস্য জাহাঙ্গীর আলম জানু, সেলিম বাবুল, লুৎফুর রহমান আজাদ, শামশুল হুদা, সেলিম মোর্শেদ ফরাজী, আহমদ করিম সিকদার, ছোটন রাজা, আবদু রাজ্জাক, অনুপম পাল অনু, সুমন কান্তি দে, হেলাল উদ্দিন সিকদার, সাহাব উদ্দিন, রিয়াদ, ইয়াছিন আরাফাত টুটুলসহ আরো অনেকে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার। এই সম্মেলনে যু্বলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুভ সুচনা ঘটে। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে তাদের পছন্দের প্রার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতেও দেখা যায় কাউন্সিলারদেরকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.