
অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো তিন খান এক হতে চলেছেন কোনো সিনেমায়। বলিউডের তিন সুপারস্টারকে এক সাথে দেখার ইচ্ছে যেনো বহু বছরের বহু ভক্তদের। ভক্তদের সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে হয়তো। সম্প্রতি জানা গেল, দক্ষিণ ভারতের পরিচালক এ আর মুরুগাদোস আমির খানের সঙ্গে দেখা করেছেন।
বলিউডের তিন সুপারস্টারকে এক সাথে দেখার ইচ্ছে যেনো বহু বছরের বহু ভক্তদের। ভক্তদের সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে হয়তো। সম্প্রতি জানা গেল, দক্ষিণ ভারতের পরিচালক এ আর মুরুগাদোস আমির খানের সঙ্গে দেখা করেছেন।
পরিচালক জানান, তিনি তিন খানকে নিয়ে কাজ করতে চান। মিস্টার পারফেকশনিস্ট এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী। আমির ও পরিচালক মিলে শাহরুখ ও সালমান খানকে একত্রিত করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিবেদনে জানা গেল, সম্প্রতি মুরুগাদোস অভিনেতাদের নিয়ে গোপন বৈঠক করেছেন। সেখানে অভিনেতাদের স্ক্রিপ্টের ধারণা দেওয়া হয়েছে। তাদের সেটা পছন্দও হয়েছে বলে জানান তিনি।
তবে ঠিক হয়নি সিনেমার নাম। অভিনেতারাও এখনও চুক্তিবদ্ধ হয়নি। তাদের সঙ্গে নায়িকা হিসেবে কারা থাকবেন সে বিষয়েও কিছু জানা যায়নি।
তবে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসে সব কিছু ঠিক করবেন বলে জানিয়েছেন পরিচালক।খানের এক হওয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.