সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২৩ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

২৩ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক :
বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলী :

  • ১১৮৭ – সালাউদ্দিন জেরুজালেম অভিযান শুরু করেন।
  • ১৬২০ – তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
  • ১৮৩৩ – নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন।
  • ১৮৩৯ – নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
  • ১৮৪৬ – নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।
  • ১৮৭০ – ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।
  • ১৯৩২ – সৌদী আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আযিয বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
  • ১৯৪৯ – সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৬৫ – ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।
  • ১৯৯১ – আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম :

  • ১৪৮৬ – আর্থার, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র।
  • ১৭৯১ – কার্ল থিওডোর কোর্নার, তিনি ছিলেন জার্মান সৈনিক, লেখক ও কবি।
  • ১৮১৯ – হিপলয়টে ফিযেয়াউ, তিনি ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
  • ১৮৪৭ – আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।
  • ১৮৬১ – রবার্ট বশ, তিনি ছিলেন জার্মান প্রকৌশলী, ব্যবসায়ী ও রবার্ট বশ জিএমবিএইচ এর প্রতিষ্ঠিতা।
  • ১৮৮০ – জন বয়েড অর্‌, ১ম ব্যারন বয়েড-অর্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী, চিকিৎসক ও শিক্ষক।
  • ১৮৯৭ – ওয়াল্টার পিজেয়ন, মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।
  • ১৯০০ – অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী।
  • ১৯০১ – জারস্লাভ সেইফেরট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক কবি ও সাংবাদিক।
  • ১৯০৭ – অজিতকুমার দত্ত, বাঙালি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক।
  • ১৯০৮ – রামধারী সিং দিনকর, প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং শিক্ষাবিদ।
  • ১৯১৫ – ক্লিফোর্ড গ্লেনউড শাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
  • ১৯১৭ – অসীমা চট্টোপাধ্যায়, ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।
  • ১৯২০ – মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব।
  • ১৯৪০ – মিশেল টেমার, ব্রাজিলীয় আইনজীবী, কবি ও রাজনীতিবিদ।
  • ১৯৪৩ – তনুজা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৫৬ – পাওলো রসি, ইতালীয় ফুটবলার।
  • ১৯৬২ – শোভা,আসল নাম মহালক্ষ্মী মেনন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৭১ – মঈন খান, পাকিস্তানি ক্রিকেটার।
  • ১৯৭২ – অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল, জিম্বাবুয়ীয় ক্রিকেটার।
  • ১৯৭৮ – এন্থনি মাকিয়ে, তিনি আমেরিকান অভিনেতা।
  • ১৯৮৫ – আম্বতি রায়ডু, ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৯৬ – লি হাই, তিনি দক্ষিণ কোরিয়ান গায়ক।

মৃত্যুঃ

  • ১২৪১ – স্নোরি স্টুরলুসন, তিনি ছিলেন আইসল্যান্ডীয় ইতিহাসবিদ, কবি ও রাজনীতিবিদ।
  • ১২৪৬ – মিখাইল, তিনি ছিলেন কিয়েভের শাসক।
  • ১৮৩০ – এলিজাবেথ কোর্টরাইট মনরো, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম রাষ্ট্রপতি জেমস মনরোর সহধর্মণী ও প্রথম দুমেয়াদ ফার্স্ট লেডির মর্যাদা লাভ করেন।
  • ১৮৮২ – ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ।
  • ১৯১০ – প্রমথনাথ মিত্র, তিনি ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী।
  • ১৯২৯ – রিচার্ড আডলফ জিগমন্ডি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান জার্মান রসায়নবিদ।
  • ১৯৩২ – প্রীতিলতা ওয়াদ্দেদার, একজন ভারতীয় বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।
  • ১৯৩৯ – সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রিয় মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক।
  • ১৯৪৩ – এলিনর গ্লিন, তিনি ছিলেন ইংরেজ লেখক, চিত্রনাট্যকার ও প্রযোজক।
  • ১৯৭০ – বউরভিল, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক।
  • ১৯৭৩ – পাবলো নেরুদা ১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি ও রাজনীতিবিদ।
  • ১৯৭৮ – ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।
  • ১৯৮১ – অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী।
  • ১৯৮৭ – বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
  • ১৯৮৯ – আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশী শিক্ষাবিদ, কবি এবং লেখক।
  • ১৯৯৪ – মেডেলিন রেনাউড, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।
  • ২০০৩ – জবায়ের আল-রিমি, তিনি ছিলেন সৌদি আরবের সন্ত্রাসী।
  • ২০১৩ – পল কুন, তিনি ছিলেন জার্মান গায়ক ও পিয়ানোবাদক।

ছুটি ও অন্যান্য :

  • আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা আন্তর্জাতিক সংকেত ভাষা দিবস।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.