সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আসছে জেমসের নতুন গান 

আসছে জেমসের নতুন গান 

অনলাইন ডেস্ক :
দেশের ব্যান্ড মিউজিকের অবিস্মরণীয় এক উন্মাদনার নাম ‘নগরবাউল’ জেমস। বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস নিয়ে শ্রোতাদের মনের ভেতরে বাজতে থাকে তার গান। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

একযুগ পর গত রমজানের ঈদে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসেন উপমহাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। এর প্রায় সাড়ে তিন মাস পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নগরবাউল।

জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে। এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে প্রচারণা শুরু হয়ে গেছে।

গানটি নিয়ে জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাস খানেক সময় লাগবে। এর চেয়ে বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত জানাবেন।

গত ঈদে প্রকাশিত “আই লাভ ইউ” গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.