নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের মোহাম্মদ ইকবাল নোহা (১২) বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২১ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে তার বসতবাড়ির পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। দীর্ঘ ৫ ঘন্টা নিখোঁজ থাকার পর একইদিন রাত ৯টায় তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত নোহা ইউনিয়ন পাঁহাশিয়াখালী বাসিন্দাও ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আজমের ছেলে। নোহা ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, এলাকাবাসী সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্কুল ছাত্র ইকবাল নোহার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত। এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি সমবেদনাসহ শোক প্রকাশ করে ঈদগাঁও ঐক্য পরিবার নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.