সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে।

২৮শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইউনিয়ন সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেদ উদ্দিন রাশেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন- উপজেলা আ,লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, উপজেলার সদস্য সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার।ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আবু হেনা সাগর, দপ্তর সম্পাদক মাহবুবুল আলমসহ ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ অংশ নেন।

আলোচনা সভার বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখেই সাংগঠনিক কার্যক্রম জোরদারের দাবী জানানো হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহেদ। সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.