সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির সভা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রামু উপজেলা পরিষদের মিলনায়তনে ৬ অক্টোবর সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, রামু সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ ওসি আনোরুল হোসাইন, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল সামশু উদ্দিন প্রিন্স, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামশুল আলম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নোমান ইসমাইল, রশিদ নগর ইউনিয়ন চেয়ারম্যান এম ডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেজা বেগম রীনা, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।

এ সময় রামু উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও রাজনৈতিক, সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.