সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ধর্মের টানে ছাড়লেন অভিনয়

ধর্মের টানে ছাড়লেন অভিনয়

অনলাইন ডেস্ক :

বলিউডে বেশ জনপ্রিয়। অভিনয়ে দিয়ে দর্শকের মনে জায়গা করে নেয়া ভোজপুরি নায়িকা সাহার আফসার।

দীর্ঘ দিনের বলিউডের গোছানো ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বলিউ অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খান। কারণ হিসেবে তিনি বলেছিলেন ইসলামে সমর্পণ করতে চান নিজেকে। এবার জানা গেল ইসলাম ধর্মের পথে চলতে বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন ভোজপুরী সিনেমার অভিনেত্রী সহর আফসাহ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোষ্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

http://coxview.com/wp-content/uploads/2022/10/Entertainment-Sahra-Afsha-1.webp

তিনি লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

সহর আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ আমি ছোটবেলায়ও এই ধরণের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এইসব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, এর ২০১৯ সালে আগে ইসলাম ধর্মের পথে চলতে বলিউডকে চিরতরে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২০২০ সালে ইসলাম ধর্মের টানে বলিউড ছাড়েন অভিনেত্রী সানা খান। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তালিকায় যোগ দেন বিগ বসে সুনাম কুড়ানো মেহজাবিন সিদ্দিকী। এবার তাদের সঙ্গে যুক্ত হলো সহর আফসাহর নাম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.