সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে নিত্যপণ্যের দ্বিগুণ দাম : ক্রেতারা হতাশ

ঈদগাঁওতে নিত্যপণ্যের দ্বিগুণ দাম : ক্রেতারা হতাশ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে নিত্যপণ্যের বাজার অস্থিত হয়ে উঠেছে। চড়া দামে বিপাকে ক্রেতারা। সবজিব দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় দিশেহারা গ্রামাঞ্চলের খেটে খাওয়া অসহায় মানুষরা।

কেজি প্রতি ৫০ টাকার নিচে সবজী/তরকারী মেলানো কঠিন হয়ে পড়ে। দৈনিক আয়ের নির্ভরশীল কর্মজীবিরা চরমভাবে বিপাকে পড়েন। পছন্দের সবজি মিললেও অগ্নিমূল্যের কারণে কিনতে পারেনা। চড়া দামে বেসামাল সাধারণ মানুষ।

১১ অক্টোবর বিকেলে ঈদগাঁওর তরকারী বাজার ঘুরে এমনিই দৈন্যদশা চোখে পড়ে। অতিরিক্ত দামের যাতাঁকলে বন্দি ক্রেতা সাধারন। দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজনের মাঝে হতাশা বিরাজ করছে।

কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানান, তরকারী, মাছ, মুরগী ও ডিম দোকানে কাহিল অবস্থা বিরাজ করছে। ক্রমেই দাম বেড়েই চলেছে। দিনমজুরেরা দৈনিক আয়ের সাথে বর্তমান বাজারে হিসেবে মেলাতে বিপাকে পড়েছে। খাওয়ার ইচ্ছা থাকলেও মান সম্মত উপায়ে খেতে পারছেননা অনেকে।

বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ কেজি ৬০, ঢেঁড়শ ৬০, তিতাকরলা ৫০, কাকরোল ৫০, মুলা ৫০, কচুরলতি ৪০ টাকা দামে বিক্রি করছে। অন্যদিকে ব্রয়লার মুরগী, ডিম ও মাছ বিভিন্ন দামে বিক্রি করে যাচ্ছে বিক্রেতারা। যার কারণে গ্রামীণ জনপদের অসহায়, হতদরিদ্র খেটে খাওয়া লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে বললে চলে নিত্যপণ্যে।

কালু নামের এক দিনমজুর জানান, সারাদিন কাজকর্ম করে যা আয় করি তা দিয়ে তো পরিবার পরিজনের ভরনপোষণ সংকুলান হয়না। পরিবারের নানা চাহিদা থাকা সত্বেও পূরণ করা অসম্ভব হয়ে পড়ে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.