নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার ভোকেশনাল কোর্স চালুর দাবী জানিয়ে জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন দিলেন ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
১৪ই নভেম্বর সকালে কক্সবাজার শহরস্থ শিক্ষাভবনে জেলা শিক্ষা কর্মকর্তা মো: নাছির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ভোকেশনাল কোর্স চালুর দাবী জানিয়ে একটি লিখিত আবেদন প্রদান করেছেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা। এসময় অংশ নেন- ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর, এডমিন রেহেনা নোমান কাজল ও কার্যকরীর সদস্য রইসুল ইসলাম ফাহিম।
জানা যায়, ঈদগাঁও অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কারিগরী কোর্স না থাকায় বহু শিক্ষার্থীর প্রয়োজনীয় কর্মসংস্থান হচ্ছেনা। এতে গ্রামীণ জনপদে বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার কারিগরী শিক্ষার প্রতি বিশেষ নজর দিলেও ঈদগাঁওর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কারিগরী শিক্ষার চিত্র ভিন্ন। পাশ্বর্বতী উপজেলাতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স থাকলেও ঈদগাঁওর ডজনাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স চালু নেই। যার কারণে কারিগরী শিক্ষার অভাবে বাড়ছে গ্রামীণ জনপদে বেকারত্বের সংখ্যা।
ঘনবসতিপূর্ণ ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে বৃহত্তর ঈদগাঁও এলাকার হাজার হাজার শিক্ষার্থী উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেনা। কারিগরি শিক্ষা ব্যবস্থা না থাকায় এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম পাস করে কর্মসংস্থান অভাবে ঝরে পড়ে। কারিগরি শিক্ষা গ্রহণে তাদেরকে দূরবর্তী স্থানে গিয়েই লেখাপড়া করতে হচ্ছে। এলাকাতেই কারিগরীর কোর্স অতীব জরুরী।
ঈদগাঁও এলাকাটি সদর থেকে আনুমানিক ৩৩ কিলোমিটার দূরে। নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল স্বাবলম্বী হতে অনেক সময় দূরবর্তী প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। তাছাড়া প্রথাগত ও পূঁথিগত শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা তীব্র প্রতিযোগিতামূলক চাকরির বাজার থেকে অনেকাংশে ঝরে যাচ্ছে। চাকরী অভাবে বেকারত্ব হয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ার আশংকা প্রকাশ করেছেন সচেতন মহল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.