সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / আলীকদমে মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আলীকদমে মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

বান্দরবানের আলীকদম উপজেলায় ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে তৃশা মনি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত তৃশা মনি তারাবুনিয়া এলাকার জাহেদ ইসলাম ও নার্গিস আক্তারের মেয়ে।

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মেয়েটির নানা আব্দুর রহিম বলেন, গত কয়েক দিন আগে আমার মেয়ে নার্গিস আক্তার চেয়ারম্যান ঘাট বরববাজার, হাতিয়া উপজেলার নোয়াখালী এলাকায় বসবাস করতেন। নিহত তৃশা মনি আমার নাতনি তার বাবা-মা সহ আমার বাড়িতে বেড়াতে আসে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চকরিয়া থেকে আলীকদমদের দিকে যাচ্ছিল একটি ড্রাম্পার ট্রাক। তারাবুনিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় ওই ডাম্পার ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তৃষা মনি নামের ৪ বছর বয়সী এক শিশু। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ডাম্পার গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

ঘাতক ট্রাকের ড্রাইভার আবদুল হামিদ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড থানা পাড়া এলাকার বাসিন্দা। ডাম্পার গাড়ীর নং- চট্টমেট্রো-য় ৬১৭৭ এবং গাড়ীর মালিকের নাম মোঃ শাহাজান, চকরিয়া, কক্সবাজার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, দুর্ঘটনাকারী গাড়ীটিকে আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্ত করার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.