এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন লাভ করে। অনুমোদনকৃত কমিটিতে নুরুল আজিম সোনা মিয়াকে আহবায়ক করে যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, মাস্টার সানা উল্লাহ, বেলাল উদ্দিন সোনা মিয়া ও সদস্য সচিব হিসেবে রফিকুল ইসলাম কাজলকে মনোনীত করা হয়।
সূত্র মতে, ঈদগাঁও উপজেলা মৎস্যজীবীলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়, নতুন কমিটিকে ঈদগাঁওতে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কর্মঠ নেতাকর্মী তৈরির করার প্রতিও অনুরোধ জানান আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতে, আগামী ৩ মাসের মধ্যে ঈদগাঁও উপজেলার মৎস্যজীবী লীগের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য মাঠে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.