হামিদুল হক; ঈদগড় :
বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদু এলাকা থেকে মায়ানমারের সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে আনা ১০টি গরু আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
জানা যায়, ১ জানুয়ারি ভোরে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদু এলাকা থেকে মায়ানমারের সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে আনা ১০টি গরু আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়; গোপন সাংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার নির্দেশে বাইশারী ও আলিক্ষ্যং ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে গরুগুলো আটক করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে পুলিশ জানায়।
বিষয়টির ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার সাথে যোগাযোগ করলে তিনি গরু আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
ঈদগড় ও বাইশারীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত মায়ানমার থেকে চোরাই পথে আনা শত শত চোরাই গরু পাচার হচ্ছে। এতে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.