এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর হোমিওপ্যাথিক চিকিৎসক ও বৃটিশ বাংলাদেশি ট্রাডিশনাল ডক্টরস এসোসিয়েশন ইন ইউক এর বাংলাদেশ চ্যাপ্টারের কক্সবাজার ইউনিটের সভাপতি ডা. মুহাম্মদ আলম লন্ডনের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেন।
৪ই ফেব্রুয়ারি রাত ১০টায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ার লাইন্স যোগে তিনি ঢাকা ত্যাগ। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী সালেহা খানম।
যাত্রাকালে তিনি সৌদি আরবে ১ সপ্তাহ অবস্থান করে পবিত্র ওমরাব্রত সম্পন্ন করবেন।
১২ ফেব্রুয়ারি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনে উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করবেন। লন্ডনে ২ মাস অবস্থান করবেন। লন্ডনে তিনি একাধিক সেমিনার, সিম্পোজিয়ামে “হোমিওপ্যাথিক চিকিৎসার কার্যকারিতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা” বিষয়ে সেমিনারে বক্তা হিসেবে গবেষণাপত্র উপস্থাপন করবেন।
বৃটিশ বাংলাদেশী ট্রাডিশনাল ডক্টরস এসোসি য়েশন ইন ইউকে কর্তৃক আয়োজিত, ইন্টান্যাশনাল ট্রাডিশনাল ডক্টরস কনফারেন্সে যোগদান করবেন। এছাড়া বৃটেনের বিভিন্ন কাউন্টিতে অবস্থানরত বৃটিশ ট্রাডিশনাল চিকিৎসকদের বিভিন্ন কর্মশালায় যোগদান।
তিনি আগামি এপ্রিল মাসের শেষার্ধে দেশে ফেরার কথা রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.