এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত চেক ও নগদ অর্থ বিতরণ করলেন নারী জাগরণের অগ্রদূত সাংসদ কানিজ ফাতেমা আহমেদ।
২০ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলা প্রাঙ্গনে এসব নগদ অর্থ ও চেক বিতরণ করেন।
জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ত্যাগী নেতা অসুস্থ সুদর্শন জলদাশকে পঞ্চাশ হাজার টাকার চেক ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ঈদগাঁও উপজেলা, সদর উপজেলা বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষকে ২লক্ষ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় চেক এবং নগদ অর্থ পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন অনেকে।
পূর্বেকার নানা সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থেকে প্রাপ্ত চেক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিতরণ করে প্রসংসা কুড়িয়েছিলেন নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এমপি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.