কামাল শিশি; রামু :
কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। রামু থানা পুলিশ ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শুক্রবার, ৩ মার্চ সকাল ৭ টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান- নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুক সহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
নিহত হাবিব উল্লাহর পিতা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানিয়েছে- পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এখন মৃতদেহ নিয়ে ব্যস্ত আছেন। পরে এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেবেন তারা।
জানা গেছে- নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শুক্কুর হত্যা মামলার আসামী ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি, বৃহষ্পতিবার জামিনে মুক্তি পান তিনি।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন- এটি পরিকল্পিত হত্যাকান্ড, এতে কোন সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকান্ডে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি আরো জানান- মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.