সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শুক্রবার লামায় ‘বীব বাহাদুর কানন’র উদ্বোধন করবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

শুক্রবার লামায় ‘বীব বাহাদুর কানন’র উদ্বোধন করবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

নান্দনিক কারু কাজে নতুন রূপ পেয়েছে লামা পৌরসভাস্থ “বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট”। আগামীকাল শুক্রবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ১ দিনের সরকারি সফরে লামায় আসবেন।

এসময় তিনি পৌরসভা কর্তৃক নবনির্মিত বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তন ও বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন করবেন। পরে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগদানসহ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করবেন।

বিকেল ৩টায় লামা পৌরসভার মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ‘লামার আলো’ কর্তৃক গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার সকালে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট সহ অন্যসব কারুকাজ লামা উপজেলার পর্যটন শিল্পে যোগ হলো নতুন মাত্রা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.