সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ঈদগড়ের অসহায় অসুস্থ রানার চিকিৎসার আবেদন

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ঈদগড়ের অসহায় অসুস্থ রানার চিকিৎসার আবেদন

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঘুইন্যা পাড়ার বাসিন্দা আব্দুল নবী প্রকাশ রানা (৪৯)।

সে দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে রয়েছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না।

চিকিৎসকরা বলেছেন, তার অপারেশন বাধ্যতামূলক হয়ে পড়ছে। অন্যতায় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন।

তার সংসারে রয়েছে এক স্ত্রী ও দুই সন্তান। যার মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলে তানজিদ আরফাত ইমন (১৬), মেয়ে ওয়াকিয়া সৈয়দ তানজিলা (১৪) মাদ্রাসায় নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী এবং স্ত্রী তসলিমা আক্তার (৩৪)।

অর্থের অভাবে মেয়ের লেখাপড়া করাতে পারছেন না। এছাড়া সংসারে এখন নুন আনতে পান্তা ফুরায়।

দ্রুত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছেন।

জানা যায়, সে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে বাড়িতেই শয্যাশায়ী আছেন।

তাকে আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ মোবাইল 01839-424059।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.