সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

লামায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

বান্দরবানের লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।

গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.