সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বাংলাদেশে আসছে মার্টিনেজ

বাংলাদেশে আসছে মার্টিনেজ

https://coxview.net/wp-content/uploads/2023/06/Sports-Argentine-goalkeeper-Emiliano-Martinez.jpg

অনলাইন ডেস্ক :
কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে আর্জন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছিলেন, বাংলাদেশে আসছেন তিনি। তখন অবশ্য তার সফর সূচির বিষয়ে জানা যায়নি। এবার আরও একটা ফেসবুক পোস্টে বাংলাদেশে আসার সময়সূচি এবং কার্যসূচির বিষয়ে জানালেন তিনি।


গত ২৯ মে ফেসবুকে মার্টিনেজ জানিয়েছিলেন, ৩ থেকে ৫ জুলাই তিনি ঢাকা ও কলকাতা সফর করবেন। এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, ৩ জুলাই বাংলাদেশে আসবেন তিনি।


পোস্টে মার্টিনেজ লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব।


আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.