সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পোকখালীতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা

পোকখালীতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার পোকখালীতে ওয়ার্ড় ছাত্রলীগ সভাপতির উপর অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর খবর পাওয়া গেছে। এতে করে দলীয় নেতাকর্মীদের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।


জানা যায়, ২রা আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮ টায় গোমাতলী উচ্চ বিদ্যালয় হতে সদ্য এসএস সি পরীক্ষায় উত্তীর্ণ কজন বন্ধুরা মিলে পশ্চিম গোমাতলী বাজার সংলগ্ন এলাকায় খাবারের আয়োজন করে। খাবারের আয়োজন শেষেই বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে ওয়ার্ড় ছাত্রলীগ সভাপতি ফরহাদকে রশিদ মিয়া নামের ব্যক্তি অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। এতে বন্ধুরা জোরে চিৎকার করায় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে হামলাকারী রশিদ মিয়া পালিয়ে গেলেও ছাত্রনেতা ফারহাদ প্রাণে বেঁচে যায়। এই রিপোর্ট লিখা পর্যন্ত গুরুতর আহত ফরহার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।


ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়েই পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফতিখার মোঃ সোরাইম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুহেনা বিশাদসহ নেতাকর্মীরা হাসপাতালে আহত ফরহাদকে দেখতে ছুটে যায়।


সোরাইম জানান, এলাকাবাসী তাৎক্ষণিক ভাবে হাসপাতালে প্রেরনের কারনে প্রাণে বেঁচে যায় ফরহাদ। তবে তার হাতে ৯টি সেলাইয়ের কথা জানান। এমনি ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।


আহত ফরহাদের সাথে কথা হলে তিনি জানান, কোন কারন ছাড়াই অর্তকিতভাবে হামলা করে আমার শরীরে জখম করা হয়। সুষ্ঠু বিচার চাই।


হামলাকারী রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এদিকে সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতা ফরহাদের উপর হামলাকারীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দ্রুত শাস্থির জোর দাবী জানান ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষনার হুশিয়ারীও উচ্চারন করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.