
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসে গণভোজ আয়োজন করা হয়েছে।
১৮ই আগস্ট ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে শোক দিবস উপলক্ষে বিশাল গণভোজের আয়োজন করা হয়েছে। এতে প্রায় বিশ হাজারেরও অধিক মানুষ খাবার খেয়েছেন। এইদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে খাবার আয়োজন। দলীয় নেতা কর্মীরা বিভিন্ন পয়েন্টে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজে পরিবেশন করে নানা শ্রেনী পেশার মানুষ খুশিতে উৎফুল্ল।
গণভোজে অংশ নেন- কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সফল চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ ব্যারিষ্টার মিজান সাঈদ, পৌর আ,লীগ সভাপতি নজিবুল ইসলাম, ঈদগাঁও উপজেলা আ,লীগের সভাপতি আবু তালেব, সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ, শোক দিবস উদযাপন পরিষদের আহবায়ক মাষ্টার নুরুল আজিম, সদস্য সচিব হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর আওয়ামীলীগ সভাপতি মাহমুদুল করিম মাদুসহ ইউনিয়ন শাখা সভাপতি,সাধারন সম্পাদক ও যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে অসংখ্য কর্মী ও সাধারণ মানুষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.