সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লামায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে শিশুর সলিল সমাধি

লামায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে শিশুর সলিল সমাধি



মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামা পৌরসভায় পুকুরে ডুবে ইকবাল হোসেন (১২) নামের এক শিশুর সলিল সমাধি ঘটেছে।


শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সাবেক বিলছড়ি গ্রামের মোঃ আকরাম ও লাভলী বেগমের ছেলে এবং লামা পৌরসভার দারুল কাউছার কওমী মাদ্রাসার ছাত্র।


নিহতের বাবা ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের মাঠে অন্যান্য বন্ধুদের সাথে ফুটবল খেলছিল ইকবাল। খেলা শেষে সব বন্ধুরা মিলে পাশের পুকুরে গোসল করতে যায়। সবাই গোসল করে উঠে এলেও ইকবাল উঠে আসেনি। স্বজনরা খবর পেয়ে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে সন্তানের এমন করুণ মৃত্যুর খবর পেয়ে ও লাশ দেখে শিশুটির মা লাভলী বেগম অজ্ঞান হয়ে পড়ে। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে আসে। দুই ভাই-বোনের ইকবাল বড় ছিল।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন-কাপনের অনুমতি পেতে পরিবার থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.