
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর মেহেরঘোনা নামক এলাকায় দূরপাল্লার বাস ও ছারপোকা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত,তিনজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার মধ্যরাতে মহাসড়কে মেহেরঘোনা এলাকা এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ঈদগাঁও থানার এক এসআই জানান, চকরিয়া থেকে আখ বোঝাই একটি চারপোকা গাড়ী যাচ্ছিল ঈদগাঁওর হিমছড়ির দিকে। অপরদিক থেকে আসা দূরপাল্লার একটি বাস উল্লেখিত স্থানে পৌঁছালে দুটি গাড়ীর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ছারপোকার চালক রফিক। তার বাড়ী চকরিয়ার মালুমঘাটে বলে জানা যায়।
তাৎক্ষণিক আহতদের পরিচয় মেলেনি। তাদেরকে উদ্ধার পূর্বক বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
এদিকে দূরপাল্লা বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়ী পুলিশী হেফাজতে রয়েছে।
উল্লেখ্য যে, উক্ত স্থানে প্রায়সময় সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.