সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা মৎস্যজীবী লীগের নতুন কমিটি

লামা মৎস্যজীবী লীগের নতুন কমিটি

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় আওয়ামী মৎস্যজীবী লীগের ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নবগঠিত কমিটি লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালকে ফুল দিয়ে বরণ করে নেয়ার মধ্য দিয়ে এই কমিটি আত্মপ্রকাশ করে। বান্দরবান জেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রফেসর আল আমিন ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া স্বাক্ষরিত নতুন আহ্বায়ক কমিটি গত ২০ অক্টোবর অনুমোদিত হয়।


সৌজন্য সাক্ষাতে গেলে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সবাইকে আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করার অনুরোধ করেন।


কমিটিতে মোঃ তসলিম উদ্দিন ভূঁইয়া আহ্বায়ক, হেদায়েত উল্লাহ, মনজুর আলম, উথোয়াই প্রু মার্মা, শামসুল আলমকে যুগ্ম আহ্বায়ক, হরি দাশ সদস্য সচিব, মোঃ শাহ আলম, কালা দাশ, মোঃ আব্দুর রহিম, মোঃ আমজাদ, আনন্দ দাশ, সোনা রঞ্জন নাথ, মোঃ ইউনুছ, মোঃ রুপন ও বিজয় দাশকে সদস্য করা হয়েছে।


নতুন দায়িত্ব পেয়ে কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দলের জেলা শাখার সভাপতি প্রফেসর আল আমিন ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেইসঙ্গে তারা যেন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া চেয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.