
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। রাজধানীতে সমাবেশের নামে বিএনপি জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এই কর্মসূচী পালন করে আওয়ামী লীগ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপী এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বেলা ১১টায় একটি শান্তি মিছিল বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে।

coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.