সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

লামায় বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

লামায় বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার#https://coxview.net/lash-rafiq-2-11-23/

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ি আশ্রয়ন প্রকল্প এলাকার পাশে মোস্তফা গ্রুপের বাগান সংলগ্ন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের কোনো পরিচয় মেলেনি।


লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোস্তফা গ্রুপের বাগানের পাশে অজ্ঞাত ব্যক্তির পঁচা ও গলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তর জন্য শুক্রবার সকালে বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


স্থানীয় হিল ভিডিপি সদস্য মোঃ রফিক ও হাফিজ উদ্দিন জানান, লামা সুয়ালক রোডের গজালিয়া মোস্তফা গ্রুপ রাবার বাগানের পাশে জঙ্গলে লাশটি পড়ে ছিল। লাশ পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশের গায়ে কোন কাপড় নেই। মরদেহটি পুরুষ মানুষের এটা বুঝা যাচ্ছে। লাশের পাশে একটি বার্মিজ লুঙ্গি পাওয়া গেছে। সেই থেকে ধারণা করা হচ্ছে লাশটি কোন উপজাতি লোকের হতে পারে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.