
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে নতুন কারিকুলাম বিষয়ক শ্রেণি কার্যক্রম ৮ই নভেম্বর সকালে পরিদর্শন করলেন শিক্ষা প্রশাসনের উচ্চপদস্থ দু’ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন মাধ্যমিকও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের আওতাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, অত্র অধিদপ্তরের বিশেষ শাখার উপ-পরিচালক প্রফেসর সৈয়দ মঈনুল হাসান ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।
কর্মকর্তারা চলমান নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন ও তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন। এই সময় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.