সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে অপহৃত যুবক দেড় লক্ষ টাকা মুক্তিপণে ছাড়

ঈদগড়ে অপহৃত যুবক দেড় লক্ষ টাকা মুক্তিপণে ছাড়

ঈদগড়ে অপহৃত যুবক দেড় লক্ষ টাকা মুক্তিপণে ছাড়#https://coxview.net/kidnapped-tarek-kamal-22-11-23/

কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুর ঈদগড়ে অপহৃত যুবক মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন অপহৃত তারেকের মামা ঈদগড় ইউপি ১নং ওয়ার্ড সদস্য খোরশেদ আলম।

জানা যায়, গতকাল ২১ নভেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের স্বপ্নতরী পার্ক সংলগ্ন একটি জায়গাতে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

উল্লেখ্য, গত সোমবার রাত ১১ টার দিকে ঈদগাঁও থেকে টমটম যোগে ঈদগড় আসার পথে সড়কের পানেরছড়া ঢালায় অপহরণের শিকার হয় তারেকুল ইসলাম (২১)। সে ঈদগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ধুমছাকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে। তারেকুল ইসলাম পেশায় একজন টমটম চালক।

এদিকে তারেকুল ইসলামের সাথে শহিদুল ইসলাম (২২)অপহরণ হয়। শহিদুল ইসলাম ঈদগড় ৮নং ওয়ার্ড ছগিরাকাটা এলাকার মৃত দানু মিয়ার ছেলে। সে পেশায় আলফা লাইফ ইন্সুরেন্সের পেশায় জড়িত। শহিদুল ইসলাম অপহরণের দিন সকাল ৬ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসে।

অপহৃত দুই যুবকের পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন, তারেকুল ইসলাম ও শহিদুল ইসলামকে অপহরণকারীরা বেধড়ক মারধর করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.