সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় সংর্বধনা সম্পন্ন

মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় সংর্বধনা সম্পন্ন

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জালালাবাদ মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংর্বধনা সম্পন্ন হয়।


২৩ শে নভেম্বর সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষিকা আমেনা জান্নাতের সঞ্চালনায় বিদায় সংর্বধনায় প্রধান অতিথি ছিলেন এই বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দ নুর, দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা হেলালী, নুসরাত জাহান, তায়েবিন আশরাফি শাহিন ফাতেমা ও ছলিম উল্লাহ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ইফতি আক্তার ও রাত্রী দে। আয়োজক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রেয়াজ্জুস সালেহীন ও জবা


শিক্ষার্থীদের উপহার ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। বিদ্যালয় সহকারী শিক্ষক ছৈয়দ নুরে মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্ত ঘটে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.