সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / চকরিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু#https://coxview.net/lash-water-safuan-mukul-24-11-23/


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় স্কুল মাঠে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সাফওয়ানুল ইসলাম (১০) নামে হাফেজ খানার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় পুকুরে এ ঘটনা ঘটে।


মারা যাওয়া শিশু সাফওয়ান উপজেলার সাহারবিল ইউনিয়নের শিক্ষক দম্পতি মাস্টার সরওয়ার আলমের ও সালেহা বেগমের ছেলে।


জানা যায়, সকালে শিক্ষক ও মা-বাবা ঘরে না থাকার সুযোগে বন্ধুদের নিয়ে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলতে যায় সাফওয়ান। পরে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই শিশু। পরে অন্য শিশুরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সাফওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.