সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: সাঈদ হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: সাঈদ হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

https://coxview.net/wp-content/uploads/2023/11/Shok-248-Sayed-Hossain-1-4-1995-pp.jpg


প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট সাঈদ হোছাইন ২৮ নভেম্বর ১২.৩০ টার সময় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। এসময় তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।


আজ ২৮ নভেম্বর, ১.৩০ মি: কক্সবাজার পৌরসভাস্থ হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা এবং বাদ আছর গ্রামের বাড়ি উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মৌলভী পাড়া শুক্কুর মাস্টার জামে মসজিদ প্রাঙ্গনে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট সাঈদ হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.