সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / ঈদগড়ের লাউ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে

ঈদগড়ের লাউ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে

ঈদগড়ের লাউ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে https://coxview.net/laow-kamal-6-12-23/

 

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় থেকে লাউ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে লাউ।


ঈদগড়ের ঠান্ডা ঝিরি, হাসনাকাটা, চরপাড়া, বরইচর, বার্মাপাড়াসহ আরো বিভিন্ন এলাকায় ব্যাপকহারে চাষিরা লাউয়ের চাষ করেছেন। তাহারা এলাকার চাহিদা মিটিয়ে বাকি লাউ গুলো পাইকারী ধরে বিক্রি করছেন বলে জানান চাষি বড়বিল চরপাড়া এলাকার মোকতার আহমদ ও রাশেল। লাউ চাষিরা বলতে গেলে মহাখুশি।


অপরদিকে ঈদগড় থেকে লাউ ক্রয় করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করে খুবই লাভবান হচ্ছে বলে জানান ব্যবসায়ী মোজাহের আহমদ। সে বিগত কয়েক বছর ধরে ঈদগড় থেকে বিভিন্ন সবজি ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে আসছে।


শুধু মোজাহের নয় আরো অনেকেই লাউ সহ নানা সবজি ঈদগড় থেকে ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে নিজেদের সংসারের খরচ যোগাচ্ছেন। বিশেষ করে প্রতি শুক্রবার ও সোমবার বিভিন্ন এলাকা থেকে সবজি কিনতে ঈদগড়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা।


এলাকার চাহিদা মিটিয়ে বাহিরে সরবরাহ করার পরও অনেক সবজি হিমাগার না থাকায় পঁচে যায়। তাই ঈদগড়ে হিমাগার স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন চাষিরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.