
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু ও ঈদগাঁও আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে এবার ব্যারিস্টার মিজান সাঈদ ব্যতিক্রমধর্মী প্রচারণায় মাঠে নেমেছেন। নবীন-প্রবীণ ভোটার সমাজের সাড়াও পাচ্ছেন তিনি। এমন প্রচারণায় গ্রামাঞ্চলের ভোটারেরা সাধুবাদও জানিয়েছেন।
২৩ ডিসেম্বর বিকেলে উপজেলার আওতাধীন
ডুলা ফকির (রা:) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঈগল মার্কার অনুষ্ঠানিক নির্বাচনী প্রচরণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদ। সাথে ছিলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জয়েলসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় ইসলামপুর-পোকখালী, জালালাবাদসহ ঈদগাঁও বাজার এলাকার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণায় অংশ নেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। এসময় হাত নেড়ে ভোটারদেরকে শুভেচ্ছাও জানান তিনি।
স্মার্ট ও উন্নত কক্সবাজার বিনির্মাণের লক্ষ্যে ঈগল মার্কায় ভোট চান। কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওবাসীর সেবক হিসেবে কক্সবাজারের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে দোয়া ও সেবা করার সুযোগ চান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.