
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী বড়ুয়া পাড়া, রাখাইন পাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার- ৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল এর পক্ষে ৫নং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য, রামু উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা ইসলাম নেভীর উদ্যোগে ৩১ শে ডিসেম্বর বিকাল ৩ টায় উঠান বৈঠক কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমলকে নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেক ঘরে ঘরে নৌকা মার্কার ভোট প্রার্থনা করার জন্য মহিলা সমাবেশে সকলের প্রতি আহ্বান জানান।
কক্সবাজার সদর-রামু- ঈদগাঁও কক্সবাজারের উন্নয়নে পূনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহবান জানিয়েছেন।
মহিলা সমাবেশে ৫নং ওয়ার্ডের হাইটুপী, বড়ুয়া পাড়াসহ বিভিন্ন পাড়ার পুরুষ – মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মনিদ্র বড়ুয়া। বক্তব্য রাখেন হাইটুপী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বেলাল আহমদ, পুতিলা বড়ুয়াসহ সমাজের রাখাইন, বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.