
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
জাতীয় সংসদ নির্বাচন যেতে না যেতে উপজেলা পরিষদ নির্বাচনের সরগরম শুরু হয়। আর এই নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমে উঠল ব্যাপক প্রচার প্রচারনা।
ঈদগাঁও উপজেলার পাচটি ইউনিয়নের প্রত্যান্ত পাড়া মহল্লায়, হাট বাজারে আনাচে কানাচে চেয়ারম্যান প্রার্থী নতুন মুখ রহিম উল্লাহের নাম সাধারণ মানুষের মুখে মুখে উচ্চরিত হচ্ছেন। তিনি হলেন, বাউকুল চাষে রাষ্ট্রপতির চিটি প্রাপ্ত যুবক, জেলা কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়ার কৃষক রহিম উল্লাহ।
সাধারণ জনগনের ব্যানারে তিনি নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও এক সূত্রে জানা যায়।
তামাককে না বলুন, কৃষিকে হ্যাঁ বলুন স্লোগানে তার সমর্থকরা প্রচার প্রচারনা লিপ্ত রয়েছেন।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভিন্ন আঙ্গিকে প্রচারনা। কয়জন প্রার্থীর মাঝে তার নামও লোকমুখে শোনা যাচ্ছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.