সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে করিম সিকদারের বিরামহীন প্রচারণা

ঈদগাঁও উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে করিম সিকদারের বিরামহীন প্রচারণা

https://coxview.net/wp-content/uploads/2024/02/Sagar-Election-19-2-24.jpeg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের গুঞ্জন শুরু হয়েছে। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্তসময় পার করছেন সাবেক সফল ছাত্রনেতা আহমদ করিম সিকদার।


তিনি প্রার্থিতা ঘোষণার পর থেকে উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের প্রত্যন্তপাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন। তাফসীরুল কোরআন মাহফিল, সভা, মহোৎসবসহ জনবহুল স্থান কিংবা উপ বাজার সমূহে ভোটারদের সাথে কৌশল বিনিময়ে মশগুল রয়েছেন। তার ব্যতিক্রমধর্মী প্রচারণায় ভোটার সমাজসহ বন্ধুমহল খুশিতে উৎফুল্ল। ব্যাপক সাড়াও পাচ্ছেন।


তিনি ২০০৪ সালে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের ঈদগাঁও উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনকে তিল তিল করে গড়ে তুলেন।


২০০৯ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ছাত্রলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার প্রয়াসে রাত-দিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নির্বাচিত হন কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি।


জেলা পর্যায়ে ছাত্র প্রতিনিধিত্ব করে সদস্য নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য। অধ্যবদি তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির মাঠে একজন সক্রিয় কর্মী হিসেবে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হন। পরবর্তীতে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনও কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।


তাছাড়া উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। তিনি সকলের দোয়াও আশীর্বাদ কামনা করেন।


উল্লেখ্য, আহমদ করিম সিকদার ঈদগাঁও’র শিল্পপতি মরহুম আনু মিয়া সিকদারের তৃতীয় পুত্র।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.