
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে জরিমানা করেছে বান্দরবান জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও লামা বন বিভাগ।
বুধবার (২০ মার্চ) লামা ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। রাতে বান্দরবান পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, আসিফ রহমান, মোজাহেরুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী, লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম।

এ সময় যৌথ অভিযান চালিয়ে পাহাড় কাটাসহ ১২টি অবৈধ ইটভাটাকে মামলা দিয়ে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা, ২টি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও অবৈধ ভাবে ইটভাটায় পাহাড় কাটা দায়ের মালিকদের নামে ১২টি মামলা করা হয়।
জরিমানা আদায় করা ইটভাটাগুলো হল- ইউএনবি, এসএবি, ৩বিএম, এমএম বি, ৫বিএম, এসবিডব্লিউ, এফএসি, এফএসি, এম এইচবি, ওয়াই এসবি, ডব্লিউ বিএম, ৪বিএম ও ইউএনবি ব্রিক্সস।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিব চৌধুরী বলেন, লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটা গুলোতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাহাড় কাটাসহ ১২টি ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.