সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

https://coxview.net/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।


১৪ মে ফাহমিদা বেগম ইসলামিক ফাউন্ডেশনের ঈদগাহ সাধারণ রিসোর্স সেন্টার পরিদর্শন এবং সমন্বয় সভা শেষে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
 

তিনি বিদ্যালয়ের পাঠদান পরিবেশ, সুসজ্জিত লাইব্রেরী, নান্দনিক হল রুম এবং শিক্ষকবৃন্দের আতিথিয়তা দেখে মুগ্ধ হন। 


এই সময় প্রধান শিক্ষকসহ অপরাপর শিক্ষক শিক্ষিকারা ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশন উপ-পরিচালক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.