সাম্প্রতিক....
Home / জাতীয় / দুই ঈদে ১১ এবং দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত

দুই ঈদে ১১ এবং দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত

 

অনলাইন ডেস্ক :

আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২ দিন করা হয়েছে।


এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাধারণ ছুটি বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.