
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান এর মাতা: ফাতেমা খাতুন ২১ অক্টোবর দিবাগত রাত ৩ টার সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮২ বছর। এসময় তিনি ৩পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (২১ অক্টোবর) বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান এর মাতা: ফাতেমা খাতুন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.