
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সরকারি মাতামুহুরী কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মোনায়েম। প্রধান বক্তা ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
অনুষ্ঠানে মূল কনসেপ্ট পেপার উপস্থাপন করেন একাউন্টিং বিভাগের প্রভাষক মুহাম্মদ সামশুল আলম। অনুষ্ঠানে স্পেশাল গেস্ট ছিলেন আইসিটি প্রভাষক মোঃ আবু তালেব, অর্থনীতি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম খাঁ, বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মানবিক ১ম বর্ষের শিক্ষার্থী সুপ্রিয় দিশা, কামরুল হাসান আকাশ, মোঃ ওমর ফারুক সামি। সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক আকতার কামাল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল।
বক্তারা বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তির বিকল্প নেই। তবে সুন্দর বাংলাদেশ বিনির্মানে যুবদের মাদকাসক্তি থেকে মুক্ত থাকার অনুরোধ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.