সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনও

বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনও

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বিমল চাকমা (১৮২৩৩) কে ঈদগাঁওর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বিমল চাকমাকে কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়। 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউএনও পদে নতুন নিয়োগ পাওয়া বিমল চাকমা এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল শাখায় কর্মরত ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বিমল চাকমার নিজের এবং শ্বশুরবাড়ি রাঙ্গামাটি জেলায়। বিমল চাকমাকে এর আগে মহেশখালীর ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হলেও সে আদেশ পরে বাতিল করা হয়। বিমল চাকমা ঈদগাঁও এর বিদায়ী ইউএনও সুবল চাকমা (১৮২৩৭) এর স্থলাভিষিক্ত হবেন। 

একই প্রজ্ঞাপনে ঈদগাঁওর বিদায়ী ইউএনও সুবল চাকমাকে ফেনী জেলার ছাগলনাইয়ার ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.