সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চৌফলদন্ডীতে যুবকের হাত পা বেঁধে ছিনিয়ে নিল টাকা-মোবাইল

চৌফলদন্ডীতে যুবকের হাত পা বেঁধে ছিনিয়ে নিল টাকা-মোবাইল

চৌফলদন্ডীতে যুবকের হাত পা বেঁধে ছিনিয়ে নিল টাকা-মোবাইল 
https://coxview.net/wp-content/uploads/2025/05/Kidnep-Sagar-29-5-2025.jpg

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও :

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে ছিনতাইয়ের শিকার হয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করলো স্থানীয়রা। ২৯ মে দিবাগত রাতে নতুন মহাল এলাকায় সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে যে, দুর্বৃত্তরা নির্যাতনের পর মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারসহ দুর্বৃত্তচক্রদের দ্রুত গ্রেফতার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আহত অবস্থায় পড়ে থাকা যুবককে রাতেই ঈদগাঁও মডেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে আসে, তিনি নিজের পরিচয় দিতে সক্ষম হন। উদ্ধারকৃত যুবকের নাম মোর্শেদ (২৭)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম মাইজ পাড়ার আহমদ নবীর পুত্র। ঈদগাঁও বাজারের একটি কাপড়ের দোকানে কর্মরত।

পরিবার সূত্র মতে, বুধবার রাতের দিকে মোর্শেদ চৌফলদণ্ডী এলাকায় তার বোনের বাড়িতে যাচ্ছিল। প্রবাসে অবস্থানরত তার বোনজামাই  টাকা পাঠিয়েছিলেন পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মোর্শেদ সেই টাকা নিয়ে রওনা দিলে পথে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে। তারা মোর্শেদের হাত-পা বেঁধে সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রবাস থেকে পাঠানো নগদ অর্থ ছিনিয়ে নেয়। এরপর তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়দের মতে, গভীর রাতে হঠাৎ দেখি একজন যুবক পড়ে আছে, কাছে গিয়ে দেখি হাত-পা বাঁধা। দ্রুত থানায় খবর দিই এবং হাসপাতালে নিয়ে যাই।

ঈদগাঁও মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী যখন হাসপাতালে আসে তখন তার জ্ঞান ছিল না। শারীরিক আঘাত থাকলেও বর্তমানে তিনি  আশঙ্কামুক্ত।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.