সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না: জি-৭

ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না: জি-৭

ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না: জি-৭, #G7 meeting, https://coxview.net/g7-meeting/

অনলাইন ডেস্ক :

ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বলে এক যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের সাতটি অর্থনৈতিক পরাশক্তির জোট জি-৭।

কানাডায় চলমান ৫১তম সম্মেলন থেকে যৌথ বিবৃতিতে এ অবস্থানের কথা জানিয়েছে সদস্য দেশগুলো। এছাড়া ইরানের সামরিক পরমাণু কর্মসূচি থামাতে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও সমর্থন জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।

বিবৃতিতে বলা হয়, আমরা জোর দিয়ে বলছি, ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে। যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই জোট ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই তিনি ফিরে এসেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

সোমবার বিশ্বনেতাদের সাথে ফটো সেশনের সময় ট্রাম্প জানান, বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরে যাওয়া জরুরি।

তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে। যাতে তিনি ইসরায়েলের ওপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এসব কথা জানায়।

তারা গাজায় যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে মানবিক আইন মেনে চলার অনুরোধ করেছে। বিবৃতিতে যুদ্ধের কারণে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতা এবং দুর্ভোগের কথাও তুলে ধরা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.