
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি টিম।
গতকাল শনিবার বিকেলে টিমের সদস্যরা পরিদর্শনে আসেন। পরিদর্শক দলে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ, ছালাম খাঁন, প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহীদুল আলম, উক্ত প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক (অতিঃ দাঃ) মোঃ জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের নবাগত উপ-পরিচালক মোঃ আবু তালহা, বিদায়ী উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা বেগম ও ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
উপস্থিত ছিলেন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল জব্বার,ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় স্টাফ আ ন ম মাসুদ রানা, আনসারুল করিম। শেষে লাল পতাকা টাঙিয়ে মডেল মসজিদের সীমানা নির্ধারণ করে দেয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.